রানীগঞ্জে প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত
- Update Time : ১২:১৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা এলাকায় ১৭৩ কোটি টাকা ব্যয়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রকল্প একনেকে অনুমোদন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপিকে অভিনন্দন জানিয়ে উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার (৮ অক্টোবর) বিকেল আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের ব্যানারে আনন্দ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক পথসভায় মিলিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজি সুন্দর আলীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ছদরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শাহানুর আহমদ, রানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহবায়ক রাজিব তালুকদার, যুবলীগ নেতা দুলন মিয়া, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, মাহমুদুল হাসান হিবলু, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি ছাত্রনেতা আকবর হোসেন, সাধারণ সম্পাদক রিপন মিয়া, আওয়ামী লীগ নেতা বিমল রায়, আনোয়ার মিয়া, শেখ মুছা, যুবলীগ নেতা জুয়েল আহমদ, গোলাম রব্বানী, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুয়েল আহমদ, ছাত্রলীগ নেতা সাইদুর রহমান সানু, রাজিব আল রাজু, আব্দুল হক, কিবরিয়া আহমদ, জগন্নাথ দাশ, আব্দুর রহিম, রাজন দাশ, কাওছার আহমদ, আব্দুস ছুবান, মোজাহিদুল ইসলাম মাহি, রাকিব মিয়া, রিয়াদ আহমদসহ বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় নেতা কর্মীরা আনন্দ মিছিল ও পথসভায় অংশ নেন।

এদিকে নবগঠিত রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের কমিটিকে অভিনন্দন জানিয়ে রানীগঞ্জ বাজারে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলে রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন। এবং নবগঠিত ইউনিয়ন ছাত্রলীগের কমিটির নেতাকর্মীদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানন।





























