জগন্নাথপুরে এক স্কুলছাত্রী সিলেট থেকে উদ্ধার
- Update Time : ১১:৪৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে থানার এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আড়াই মাস পর সিলেট নগরী থেকে এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে। উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মোঃ সাহাব আলীর মেয়ে স্কুল ছাত্রী (১৫) সুনামগঞ্জের দিরাই উপজেলার হালেয়া গ্রামের বিবাহিত মিজান মিয়ার সাথে প্রেমের সম্পর্কে প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। স্কুল ছাত্রী- প্রেমিকার পিতা বাদী হয়ে সুনামগঞ্জ আদালতে মিজান মিয়াসহ দুই জনকে আসামী করে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। আদালত মামলাটি জগন্নাথপুর থানায় পাঠিয়ে দিলে থানা পুলিশ অভিযান চালিয়ে সিলেট থেকে স্কুলছাত্রীকে রোববার গভীর রাতে উদ্ধার করে। মেডিকেল টেস্টের জন্য আজ রোববার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।





























