জগন্নাথপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মকসুদ মিয়া কোরেশীর সমর্থনে মতবিনিময় সভা
- Update Time : ০৭:২৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী মকসুদ মিয়া কোরেশীর সমর্থনে যুক্তরাজ্যের ‘সান্ডারল্যান্ড বাংলাদেশী কমিউনিটি সেন্টারে’ যুক্তরাজ্যে বসবাসরত ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

২৭ সেপ্টেম্বর দিবাগত রাতে সৈয়দপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, যুক্তরাজ্য কমিউনিটি নেতা আলহাজ্ব সৈয়দ খালিদ মিয়া অলিদের সভাপতিত্বে ও সমাজসেবক, শিক্ষানুরাগী, আ.লীগ নেতা মোঃ জাবিছ জিম্মাদারের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী সৈয়দ ময়নুল ইসলাম, সৈয়দ আতাউর রহমান, জাহাঙ্গীর কোরেশী মকুল, সৈয়দ জিয়াউল বারি, সৈয়দ জিয়াউল ইসলাম, সৈয়দ তছদ্দুক আহমদ, শাকির আলম কোরেশী, সৈয়দ জয়নাল, মোঃ সাজনুর আহমদ, মোঃ খালিক মিয়া, সৈয়দ একুত মিয়া, ইকবাল তালুকদার, সৈয়দ আজমান আলী, সৈয়দ সজ্জাদ মিয়া, মোঃ আখতার কোরেশী, ছালিক আহমদ, ছুলেমান, সৈয়দ রব্বানী, সৈয়দ খইরুল ইসলাম, সৈয়দ আওছাফ, ফখরুল ইসলাম, সাবুল মিয়া, শেখ সাইদুল, সৈয়দ কাওছার আহমদ, সৈয়দ জিলু মিয়া, মল্লিক শামিম আহমদ, সৈয়দ সাজনু মিয়া, মল্লিক ফেদল, সৈয়দ রুবেল, সৈয়দ ছাবির, মারুফ কোরেশী, শুবন কোরেশী, লোকমান কোরেশী, সৈয়দ আমিনুল ইসলাম, আনার মিয়া, মোঃ পংকি মিয়া, মল্লিক শেলু প্রমূখ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা সৈয়দ শাহীনুর আহমদ। মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মকসুদ মিয়া কোরেশীর সমর্থনে বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ উপস্থিত ছিলেন। সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মকসুদ মিয়া কোরেশীকে গত ২০ বৎসরের ইতিহাসে আজ এই ধরনের একটি উদ্যােগে নেওয়ার জন্য বক্তারা স্বাগত জানান। মকসুদ মিয়া কোরেশীকে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়ে ইউনিয়ন বাসীর সেবা করার জন্য সু-পরামর্শ ও দিক নির্দেশনা দেওয়া হয়। মতবিনিময় সভায় শিক্ষা, চিকিৎসা, রাস্তা-ঘাটসহ আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি অসহায় দরিদ্রদের কল্যাণে এবং একটি জবাবদিহি মূলক ইউনিয়ন পরিষদ গঠনের প্রতিশ্রুতিতে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী মকসুদ মিয়া কোরেশী। চেয়ারম্যান প্রার্থী মকসুদ মিয়া কোরেশী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নৌকা মার্কা প্রতিক আশাবাদী। সবার সহযোগিতায় নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হলে একটি ডিজিটাল উন্নয়নের রোড মডেল হিসেবে ইউনিয়ন গড়ে তুলতে চাই। জনগনের সেবক হয়ে কাজ করার অঙ্গিকারে তিনি দেশ-বিদেশের সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।





























