বিএনপি নেতা এড. ফজলুল হক আছপিয়ার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির শোক প্রকাশ
- Update Time : ০৭:৫১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক হুইপ এডভোকেট ফজলুল হক আছপিয়া আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজের জানাযা বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ২ টায় সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। সাবেক হুইপ এডভোকেট ফজলুল হক আছপিয়ার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের পক্ষথেকে গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি, বিশিষ্ট শিক্ষাবীদ আবু হোরায়রা সাদ মাষ্টার, সাধারণ সস্পাদক কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, পৌর বিএনপির সভাপতি এম এ মতিন, সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী হাজি মোঃ হারুনুজ্জামান (হারুন মিয়া), সাংগঠনিক সম্পাদক শামছুল হক, সাংগঠনিক সম্পাদক কবির মিয়া। শোক বার্তায় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।





























