০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বিয়ের দুই মাস পর যুবকের আত্মহত্যা
- Update Time : ০৬:৫১:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিয়ের প্রায় দুই মাস পর এক যুবক নিজ ঘরে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া মাঝপাড়া গ্রামের শরিয়ত আলীর ছেলে সালমান মিয়া (৩৫)। জানাগেছে, রোববার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে নিজ ঘরে ফ্যানের সাথে গলায় ওড়না পেচিঁয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে আজ সোমবার (৬ সেপ্টেম্বর) ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।





























