০১:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মাওলানা ফরিদ আহমদের এমফিল ডিগ্রি লাভ
- Update Time : ০১:৪৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার আরবী প্রভাষক, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা ফরিদ আহমদ, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর অধীনে প্রফেসর ড. রইছ উদ্দিন (ইসলামিক ষ্টাডিজ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা) এর সার্বিক তত্ববধানে “ইসলামী শিক্ষা ও সংস্কৃতি বিকাশে সৈয়দ মোস্তফা কামাল এর অবদান” শিরোনামে এমফিল ডিগ্রি লাভ করেন। ইতোপূর্বে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামের কৃতিসন্তান হাফিজ মো. আজির উদ্দিন ও মোছা. হাছনা বেগম এর একমাত্র পুত্র সন্তান।
তিনি সকলের দোয়া প্রার্থী।





























