০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০ সেপ্টেম্বর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
- Update Time : ০৯:১৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামি ২০ সেপ্টেম্বর সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচন কমিশনের নিকট আজ মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তাদের সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। এবার নির্বাচনে অংশ নিতে যারা মনোনয়ন দাখিল করেছেন তারা হলেন, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক, জাহির উদ্দিন, মশাহিদ ভূঁইয়া, নুর মোহাম্মদ নুর, যুগ্ম-সম্পাদক পদে বর্তমান যুগ্ম-সম্পাদক লিটন মিয়া, রফিক মিয়া, আব্দুল আলী, বিশ্ব বৈদ্য। প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের পর বিভিন্ন দোকানে দোকানে ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার দোয়া ও সমর্থন চান।





























