১০:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে প্রকল্প এলাকা পরিদর্শন ও নতুন ভবন উদ্ধোধন করলেন মন্ত্রী এম এ মান্নান
- Update Time : ০৮:৪৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রকল্প এলাকা পরিদর্শন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবনের উদ্ধোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) জগন্নাথপুর উপজেলায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও টেক্টটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের জন্য প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি। জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবন উদ্ধোধন করেন মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। জগন্নাথপুরে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি। এসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সিনিয়র সহ-সভাপতি জননেতা সিদ্দিক আহমদসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।





























