০১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার রাজিব রহমান জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত
- Update Time : ১১:০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ আগস্ট ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার রাজিব রহমান জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন। আজ শুক্রবার (৬ আগস্ট) সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনস্থ মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ এসআই হিসেবে ঘোষণা দিয়ে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-বিপিএম, জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদিকে জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার রাজিব রহমান সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হওয়ায় জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুল তাহিদ, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সহ-সাধারণ সম্পাদক, দৈনিক জগন্নাথপুর পত্রিকার সম্পাদক ইয়াকুব মিয়াসহ বিভিন্ন শ্রেণী- পেশার নেতৃবৃন্দ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।





























