০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- Update Time : ০২:০১:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ আগস্ট ২০২১
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে থানার এএসআই মুক্তার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে যৌতুক মামলায় আদালতের দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের পলাতক আসামী উপজেলার আশারকান্দি ইউনিয়নের বুরাইয়া গ্রামের গৌছ আলীর ছেলে মোঃ সজিব মিয়াকে(২৭) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামীকে আজ বুধবার (৪ আগষ্ট) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।





























