বড় ভাই মুহিতকে দেখতে সিএমএইচে পররাষ্ট্রমন্ত্রী, উপহার দিলেন বই
- Update Time : ০২:৫১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২ আগস্ট ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে দেখতে সিএমএইচে গিয়েছিলেন ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার (১ আগস্ট ) দুপুরের দিকে তিনি হাসপাতালে যান এবং সেখানে কিছু সময় অবস্থান করেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী বড় ভাইয়ের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার লেখা ‘বঙ্গবন্ধুর ভাষণ সমগ্র’ এবং ‘বাংলাদেশের স্বাধীনতা প্রত্যাশা ও প্রাপ্তি’ বই দু’টি আবুল মাল আব্দুল মুহিত-এর হাতে তোলে দেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সাথে ছিলেন তার সহধর্মিনী ও মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা মোমেন। করোনায় আক্রান্ত হয়ে সিলেট-১ আসনের সাবেক সাংসদ ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বর্তমানে সিএমএইচে ভর্তি। তবে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলেই জানা গেছে। পররাষ্ট্রমন্ত্রী তাঁর অগ্রজের জন্য আবারও দেশবাসীর দোয়া চান যাতে তিনি দ্রুত সুস্থ্ উঠেন।





























