০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমিকের বিয়ের খবর শুনে প্রেমিকার আত্মহত্যা

  • Update Time : ০৮:৫২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: প্রেমিকের বিয়ের খবর শুনে গলায় উড়না পেঁচিয়ে শিউলী আক্তার (১৮) নামের এক কলেজ পড়ুয়া ছাত্রী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বোয়ালী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিউলী ওই গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে এবং বোয়ালী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। পুলিশ লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রেমিক বিদেশ থেকে ফিরে অন্য মেয়েকে বিয়ে করবে এ খবর শুনে শিউলী ২-৩দিন ধরেই কান্নাকাটি করছিল। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিউলী কলেজের অ্যাসাইনমেন্ট জমা দেয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এর কিছুক্ষণ পর এক প্রতিবেশী তার পরিবারের লোকজনকে জানায় শিউলীকে জঙ্গলের ভেতর দেখে আসলাম। খবর পেয়ে শিউলীকে খোঁজতে গিয়ে সামাজিক বনায়নের গাছের ডালে উড়না গলায় পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। সুত্র: বাংলাদেশ প্রতিদিন

এখানে ক্লিক করে শেয়ার করুণ

প্রেমিকের বিয়ের খবর শুনে প্রেমিকার আত্মহত্যা

Update Time : ০৮:৫২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১