০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মাস্ক ব্যবহার না করায় ১৯টি মামলায় জরিমানা আদায়
- Update Time : ০৮:৪১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা ভাইরাসে স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৯টি মামলায় ২ হাজার ৭৫০ টাকা জমা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাশের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ১৯টি মামলায় ২ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাশ সকলকে স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক ব্যবহার করার অনুরোধ জানান।




























