জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের নবীনবরণ ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
- Update Time : ০২:১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুনামগঞ্জের জগন্নাথপুর ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে ৬ জুলাই বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল-টি কলেজ ক্যাম্পাসে প্রদক্ষিণ করে জগন্নাথপুর ডিগ্রি কলেজের সংগ্রামী সিনিয়র কর্মী বান্ধব মেধাবী ছাতোদল নেতা ফুজায়েল আহমেদ সাজুর সভাপতিত্বে ছাতত্রদল নেতা জাবির আহমেদ চৌধুরী ও কাশেম আহমেদের যৌথ পরিচালনায় কেশবপুর বাজারে এক ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর ছাত্রদল নেতা তানজিরুল হক ইবন ও সিনিয়র কলেজ ছাত্রদল নেতা বাচ্চু আহমেদ রবিন, কলেজ ছাত্রদল নেতা শাহরিয়ার ইমন দুলু, জিয়া উদ্দিন, মুন্না, রেদোয়ান হাদি, সৈয়দ ইমন, শেখ আলী, রুহুল আমিন, হুসায়িন আকমল, শরিফ, আবু বক্কর, হাসান অাহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ ছাএদল নেতা আলী হোসেন, রিয়াজুল, সোহাগ আহমেদ, লুৎফুর রহমান, শাহিন মিয়া, তারেক, রনি, রাকিব, তুফায়েল, জাহেদ, সুজায়েল, আলমগীর, জাহাঈীর, খলিলুর রহমান, রাহল বৈদ্য, আমিন, রিমন মিয়া, ফেরদৌস আহমেদ, নাঈম, রাসেল, আবুল হাসনাত, আব্দুল আমিন হাবিব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি






















