১০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে একদিনে করোনায় ২৬ জন আক্রান্ত
- Update Time : ১২:৪৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা ভাইরাসে নতুন করে ২৬ জন আক্রান্ত হয়েছেন। সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির ল্যাব থেকে বুধবার (১৪ জুলাই) নমুনা পরীক্ষার পর একদিনে আরো ২৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। করোনা ভাইরাসে নতুন করে যারা আক্রান্ত হয়েছেন, জগন্নাথপুর পৌর এলাকায় ১২ জন, পাটলী ইউনিয়নে ৫ জন, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে ৩ জন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে ২ জন মিরপুর ইউনিয়নে ২ জন, কলকলিয়া ইউনিয়নে ১ জন, জগন্নাথপুর উপজেলার পার্শ্ববর্তী দিরাই উপজেলার ১ জন।




























