১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে লকডাউনে দোকানপাট খোলা রাখায় জরিমানা
- Update Time : ০৯:২৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে কঠোর লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার (৯ জুলাই) জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ-এর নেতৃত্বে জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। লকডাউনে দোকানপাট খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭১০০ টাকা জরিমানা করা হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ এ সময় সকলকে লকডাউনের বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।




























