০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আসামী গ্রেফতার
- Update Time : ১১:৩০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জগন্নাথপুর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পাথরিয়া দাড়ার পার গ্রামের মৃত আব্দুল গনির ছেলে ওয়ারেন্টের পলাতক আসামী আনছার মিয়াকে গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই রাজিব রহমান আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত ওয়ারেন্টের আসামীকে ২৫ জুন শুক্রবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।




























