০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে দুই আসামীর আত্মসমর্পণ
- Update Time : ১১:৪৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পলাতক দুই আসামী থানায় আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার (২৪ জুন) সকালে আসামীরা থানায় এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। জানাগেছে, দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা দায়ের করা হয়। মারামারি মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামী উপজেলার পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের মাসুক মিয়ার ছেলে মামুম মিয়া, ওয়াহাব উল্লার ছেলে মিশু মিয়া জগন্নাথপুর থানায় আত্মসমর্পণ করেন। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, বৃহস্পতিবার (২৪ জুন) দুই আসামী থানায় আত্মসমর্পণ করে। পরে আত্মসমর্পণকারি দুই আসামীকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।




























