০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার
- Update Time : ১০:২৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে জগন্নাথপুর থানার এসআই অনিক চন্দ্র দেবের নেতৃত্বে এএসআই মুক্তার হোসেনের সহযোগিতায় একদল পুলিশ অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টভুত্ত দুই মামলার পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওয়ারেন্টের পলাতক আসামী দিলাল মিয়া উপজেলার মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের মৃত ফজর আলীর ছেলে। গ্রেফতারকৃত পলাতক আসামীকে আজ শনিবার (১৯ জুন) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।




























