জগন্নাথপুরে ফেইক আইডির বিরুদ্ধে থানায় জিডি
- Update Time : ১১:০১:২২ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে নিজের নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরা গ্রামের মৃত সাব্বির আহমদ চিশতির ছেলে মোঃ আব্দুল খালিক চিশতি। নিজের নামে ইংলিশে আব্দুল খালিক চিশতি নামে তিনি একটি মাত্র ফেসবুক আইডি ব্যবহার করে আসছেন। তার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া আইডি খোলা হয়েছে। নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে এই ভুয়া আইডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুক্রবার (১১ জুন) রাত ১০টার দিকে জগন্নাথপুর থানায় গিয়ে এ জিডি করেন তিনি। লিখিত অভিযোগে মোঃ আব্দুল খালিক চিশতি বলেন, আমি একজন আওয়ামী লীগ কর্মী। আমার নাম ও ছবি ব্যবহার করে নতুন একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই আইডি থেকে বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। যার জন্য আমি নিজেকে অনিরাপদ মনে করছি। বাড়তি সতর্কতা হিসেবে থানায় লিখিত অভিযোগ করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছি। এ সম্পর্কে থানার ডিউটি অফিসার এসআই ছত্তার জানান, লিখিত অভিযোগ পেয়েছি। আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।




























