০৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার- ২
- Update Time : ০৮:০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
- / ১২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে পৃথক অভিযানে দুই আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জগন্নাথপুর থানা এসআই শামীম আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ি জগন্নাথপুর গ্রামের গোপেশ রায়ের ছেলে গনেশ রায়কে ৬ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়েছে।
এদিকে উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামের ফজর আলীর ছেলে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী আজমল আলীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে আজ রোববার (৩০ মে) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।





























