০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
- Update Time : ০৯:২০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে পলাতক এক আসামীকে গ্রেফতার করছে থানা পুলিশ।
জগন্নাথপুর থানার এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীর দায়ের করা মামলায় আদালতের ওয়ারেন্টভূত্ত পলাতক আসামী উপজেলার মিরপুর ইউনিয়নের আমড়াতৈল গ্রামের আমজাদ আলীর ছেলে মোঃ আবদাল আলী হীরা (৪০)কে আজ বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে আসামীর বাড়িথেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে শুক্রবার (২৮ মে) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়ে।




























