০৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরের কৃতি সন্তান জেনিথ রহমান যুক্তরাজ্যে ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় জগন্নাথপুরে আলোচনা সভা

  • Update Time : ০৭:৪৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরের কৃতি সন্তান, জেনিথ রহমান যুক্তরাজ্যে ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে জগন্নাথপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশী বংশদ্ভূত জগন্নাথপুরের কৃতি সন্তান যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস’র বার বার নির্বাচিত কাউন্সিলর জেনিথ রহমান ২য় মেয়াদে টাওয়ার হ্যামলেটস’র ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে নিরাপদ সড়ক চাই জগন্নাথপুর উপজেলা শাখার পক্ষ থেকে আজ শনিবার (২২ মে) বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ একটি রেষ্টুরেন্টে সংগঠনের উপজেলার সভাপতি সমাজকর্মী জাহেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, সাবেক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ি মকবুল হোসেন ভূইয়া, ব্যবসায়ি বকুল মিয়া, জগন্নাথপুর বাজার বনিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনহার, ব্যবসায়ি খালিক আহমদ, নিরাপদ সড়ক চাই জগন্নাথপুর উপজেলার যুগ্ম-সাধারণ সম্পাদক জয়নুল হক জয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নিরাপদ সড়ক চাই জগন্নাথপুর উপজেলার জয়েন্ট সেক্রেটারি জালাল হোসেন প্রমূখ।

সভায় বক্তারা, জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের কৃতি সন্তান জেনিথ রহমান যুক্তরাজ্যে ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় জগন্নাথপুর উপজেলাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন জেনিথ রহমানসহ যুক্তরাজ্যে যারা নির্বাচিত হয়েছেন তারা দেশে-বিদেশে জগন্নাথপুর উপজেলাবাসীর মুখ উজ্জল করেছেন। আগামী প্রজন্মও তাদের এ বিজয়ের পথে এগিয়ে যাবে। এই স্বনাম ও বিজয়ের ধারা অব্যাহত রাখার আহবান জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরের কৃতি সন্তান জেনিথ রহমান যুক্তরাজ্যে ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় জগন্নাথপুরে আলোচনা সভা

Update Time : ০৭:৪৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১