০৭:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে দুপক্ষের সংঘর্ষে নিহত-১
- Update Time : ০৮:৫৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জায়গা নিয়ে
পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে
একজন নিহত হয়েছেন।
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের মোহাম্মদগঞ্জ বাজারে জায়গা নিয়ে দুপক্ষের পূর্ব বিরোধের জের ধরে
সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত যুবকের নাম উজ্জল চৌধুরী (৩৫)। জানাগেছে, সোমবার (১৭ মে) বিকেলে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে খালিছ মিয়ার ভাতিজা উজ্জ্বল চৌধুরী গুরুতর আহত হন। আশংকাজনক অবস্তায় উজ্জ্বল চৌধুরীকে সোমবার রাতে সিলেট থেকে ঢাকা একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেছেন।
উল্লেখ্য যে, জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের মোহাম্মদগঞ্জ বাজারে কচুরকান্দি গ্রামের ফজিজুল ইসলাম ও ছাতক উপজেলার পূর্ব বসন্তপুর গ্রামের খালিছ মিয়ার মধ্যে জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সংঘর্ষে উজ্জ্বল চৌধুরী নিহত হয়েছেন।




























