জগন্নাথপুরে হাওর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার
- Update Time : ০৫:৩২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে কুতুব উদ্দিন (২০) নামের এক মুয়াজ্জিনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
তিনি ওসমানীনগর থানার কালনীরচর গ্রামের অলিউর রহমানের ছেলে এবং জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের খালিশাপাড়া-উলুকান্দি জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে মুয়াজ্জিন কুতুব উদ্দিন নিখোঁজ হন। শনিবার দিনে স্থানীয় উলুকান্দি গ্রামের পাশের একটি হাওরের পানিতে তাঁর লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান জানান, স্থানীয় একটি বিদ্যুৎ লাইনের খুঁটিতে অজ্ঞাত কারণে বিদ্যুৎ চলে আসে। এ সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে কোন প্রকার অভিযোগ না থাকায় এবং সুনামগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে ময়না তদন্ত ছাড়াই লাশটি দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
























