সুনামধন্য পিতার গর্বিত সন্তান সৈয়দ ইসফাকুর রহমান
- Update Time : ১১:৪১:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: শায়খুল হাদিস মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক এক নিরব আল্লাহর প্রিয় বান্দা। ইলমে ওহির বাগানে আলোকিত নাম। উনার ৪মেয়ে ৫ছেলে। মেয়েদের মধ্যে তিনজন আলেমা ও হাফেজা একজন আলেমা। ৫ছেলের মধ্যে তিন জন হাফেজ।
গত বৎসর বেফাকুল মাদারিসে আরবিয়ায় হিফজ তাকমিলে উনার ২য় ছেলে সৈয়দ ইবাদুর রহমান প্রথম স্হান অর্জন করে।
এবারের আজাদ দীনি এদারায় হিফজ তাকমিলে তাহার ৩য় ছেলে সৈয়দ ইসফাকুর রহমান প্রথম স্হান অর্জন করেছে।
সৈয়দ ইসফাকুর রহমান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহ সৈয়দ শামসুদ্দীন রহ. তাহফীজুল কোরআন মাদ্রাসা থেকে এবারের পরিক্ষায় অংশ গ্রহন করেছিল।
শায়খুল হাদিস মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক সৈয়দপুর দরগাহ মসজিদের ইমাম ও খতিব,
সৈয়দপুর দারুল হাদিস মাদ্রাসা, সৈয়দপুর দারুল হাদিস মহিলা মাদ্রাসা, হরিহরপুর দারুল হাদিস মাদ্রাসায় হাদিসের খেদমতে নিয়োজিত রয়েছেন, তাহার সন্তানাদি ও তৈরি হচ্ছেন পিতার যোগ্য পথে।




























