জগন্নাথপুরে ছাত্র মজলিসের ইফতার মাহফিল অনুষ্টিত
- Update Time : ১১:১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: জ্ঞান অর্জন,চরিত্র গঠন ও সমাজ বিপ্লবের আপোসহীন ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জগন্নাথপুর থানা শাখার উদ্যোগে আত্মশুদ্ধির মাস মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ১৭ রমজান মঙ্গলবার অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা সভাপতি সৈয়দ আদনান জাবির,

বিশেষ অতিথি ছিলেন পশ্চিম জেলা সাবেক সভাপতি মাওলানা এনামুল হাসান, সাবেক সভাপতি হাফিজ মাওলানা আহমদ মাহফুজ আদনান, বক্তারা বলেন রমজান হলো আত্বশুদ্ধির মাস, এ মাসে মুমিনরা তাদের গুনাহ সমুহ মাফ করাবে এবং খাটি ঈমানদার হিসেবে জীবন যাপন করবে, সভায় তাকওয়া অর্জনের এ মাসে সকল প্রকার অশ্লিলতা বেহায়াপনা দুরিকরণে তরুন সমাজকে আরো সোচ্ছার হওয়ার জন্য উদাত্ব আহবান জানানো হয়।

ছাত্র মজলিস জগন্নাথপুর থানা সভাপতি সৈয়দ হেলাল আহমদের সভাপতিত্বে ও সেক্রটারি আনিসুর রহমান সুমনের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা সৈয়দ অামীরুল ইসলাম, সাবেক সভাপতি জামিলুল হক আমিনী, সাবেক সভাপতি মাওলানা ইসমাইল হোসেন, সিলেট পশ্চিম জেলার সহযোগী সদস্য জাবের আহমদ, জগন্নাথপুর উপজেলা শাখার সাবেক সভাপতি রেজাউল করীম, জগন্নাথপুর পৌর খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা নুরুল হক, জগন্নাথপুর উপজেলা ছাত্র মজলিসের অফিস ও প্রচার সম্পাদক সৈয়দ রায়হান আহমদ, সহযোগী সদস্য রিয়াজ আহমদ, প্রমুখ।






















