জগন্নাথপুর উপজেলা পরিষদের ইফতার মাহফিল
- Update Time : ০৮:০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ১৬রমজান সোমবার সন্ধ্যায় স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সৈয়দ ছাবির মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, কলকলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হাসিম, উপজেলা পরিষদের সি/এ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রফিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা দিলোয়া হোসেন প্রমূখ। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



























