১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ডাকাতি মামলায় দুই সহোদর গ্রেফতার
- Update Time : ১১:৩৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ডাকাতি মামলায় পলাতক থাকা আদালতের গ্রেফতারি পরোয়ানা ভূক্ত দুই সহোদরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে, জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের বাউরকাপন গ্রামের মৃত হেকিম মুন্সির ছেলে আবির মিয়া (৩৫) ও হামিদ মিয়া (৪০)।
জানাগেছে, শুক্রবার বিকেলে জগন্নাথপুর থানা পুলিশ বাউরকাপন গ্রামে অভিযান চালিয়ে তারা এ দুই সহোদরকে গ্রেফতার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই আবদুস সালাম জানান, গ্রেফতারকৃতরা একাধিক চুরি ও ডাকাতি মামলার পলাতক আসামি।



























