জগন্নাথপুর পৌরসভাকে ডিজিটাল পৌরসভায় উন্নীত করতে চাই– মেয়র আবদুল মনাফ
- Update Time : ১২:৩১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবদুল মনাফ বলেছেন, জগন্নাথপুর পৌরসভাকে ডিজিটাল পৌরসভায় উন্নীত করতে করতে চাই। এ লক্ষকে সামনে রেখে পৌরসভার সকল নাগরিকদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি। আগামী ২০১৮ সালের মধ্যে পৌরসভার নতুন ভবন উদ্বোধনসহ পৌর শহরের প্রতিটি রাস্তায় বিদ্যুতের আলোয় আলোকিত করতে লাইটিং করা হবে।
এছাড়া রাস্তাঘাট নির্মাণ ও মেরামত কাজসহ সকল উন্নয়ন কাজ এগিয়ে চলেছে। এ জন্য পৌর নাগরিকদের সহযোগিতা কামনা করছি।
২৪মে বুধবার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অধীনে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে আড়াই তলা বিশিষ্ট জগন্নাথপুর পৌরসভার নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর প্রকৌশলী সতীশ গোস্বামীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, কলকলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হাসিম, উপজেলা বিএনপির সভাপতি শিক্ষাবিদ আবু হোরায়রা ছাদ মাস্টার, পৌর সচিব মোবারক হোসেন, পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, দিপক গোপ, খলিলুর রহমান, মিনা রাণী পাল, নার্গিস ইয়াসমিন, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আবদুন নুর, শালিসি ব্যক্তি ক্বারী সিদ্দিক মিয়া, ভবনের কাজ পাওয়া ঠিকাদার গোলাম কবির চৌধুরী, সাংবাদিক শংকর রায়, অমিত দেব, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া প্রমূখ।
এ সময় পৌর কাউন্সিলর আবাব মিয়া, তাজিবুর রহমান, গিয়াস উদ্দিন মুন্না, শালিসি ব্যক্তি শাহ আবদুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মির্জা আবুল কাশেম স্বপন, সাংবাদিক আবদুল হাই, সমাজকর্মী সাবুল মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দোয়া পরিচালনা করেন মাওলানা বদরুল ইসলাম। পরে পৌর মেয়র, কাউন্সিলরগণসহ নেতৃবৃন্দ ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।






















