১২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মীয় শিক্ষা ছাড়া কেউ প্রকৃত মানুষ হতে পারেনা- মাওঃ সিরাজুল ইসলাম ফারুক্বী

  • Update Time : ০১:৫০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

চান মিয়া, ছাতক থেকে :
বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ এর কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুক্বী বলেন, আদর্শ মানুষ তৈরীর প্রধান হাতিয়ার হলো দ্বীন ইসলামের পরিপুর্ন জ্ঞান অর্জন। ধর্মীয় জ্ঞান যাদের মাঝে থাকে তারাই আদর্শ নাগরিক হয়। ধর্মহীন শিক্ষা আর যাই করুক আদর্শ ও নীতিবান মানুষ তৈরী করতে ব্যর্থ। সাধারন শিক্ষার পাশাপাশি প্রত্যেকটি ছাত্রের উচিত ধর্মীয় শিক্ষা অর্জন করা। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক দক্ষিন উপজেলাধীন বৃহত্তর জাহিদপুর পুরানবাজার শাখা কর্তৃক আয়োজিত মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক সেমিনার ও দাখিল/এস.এস.সি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুরানবাজার শাখার সভাপতি হাফিজ ইমাদ উদ্দীন সাবাজ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা তালামীযের সভাপতি হাফিজ রফিকুল ইসলাম তালুকদার, সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি মাওঃ আলী আসগর, দক্ষিণ ছাতক আল-ইসলাহ নেতা ও জাহিদপুর দাখির মাদরাসার সুপার মাওঃ নুরুল হক্ব, সুনামগঞ্জ জেলা তালামীযের প্রচার সম্পাদক মুহাম্মদ নুর হোসেন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাইমিনুল হক, সদস্য আবু হেনা মোঃ ইয়াসিন, ছাতক দক্ষিণ উপজেলা তালামীযের সাধারন সম্পাদক মোঃ আব্দুস সালাম প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালামীয ছাতক দক্ষিণ উপজেলার সভাপতি মোঃ মাসুক আলী, ছাতক উত্তর উপজেলার সহ-সভাপতি মোঃ আবু তাহের, সহ-সাধারন সম্পাদক হাফিজ আলী আহমদ নাঈম সহ আল-ইসলাহ ও তালামীযের স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত সংবর্ধিত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ধর্মীয় শিক্ষা ছাড়া কেউ প্রকৃত মানুষ হতে পারেনা- মাওঃ সিরাজুল ইসলাম ফারুক্বী

Update Time : ০১:৫০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০১৭