জগন্নাথপুরের মজিদপুরে সমসর আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা উদ্ভোধন
- Update Time : ০৮:৪১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
১৭মে বুধবার দুপুর ১২ ঘটিকায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের লন্ডন প্রবাসী হাজি ছমির আলী অর্থায়নে ১২ কক্ষ বিশিষ্ট প্রায় ৮০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মজিদপুর সমসর আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা উদ্ভোধন করা হয়েছে।
শামসুল উলামা আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (র.) এর ছাহেবজাদা বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ এর সভাপতি আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফলক উন্মোচন করে মাদ্রাসার শুভ উদ্ভোধন ঘোষণা করেন। এর আগে মাদ্রাসা প্রাংগণে মজিদপুর সমসর আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্টাতা ও পরিচালক হাজি মোঃ ছমির আলীর সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজকর্মী আবুল হাশিম ডালিম এর পরিচালনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অথিতির বক্তব্য রাখেন হযরত মাওলানা আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, ইকড়ছই হাফিজিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, হলিয়ার পাড়া মাদ্রাসার অধ্যক্ষ ও আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, চিলাউড়া দারুছুন্নাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাস, হবিবপুর ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যক্ষ মাওলানা গিয়াস উদ্দিন, এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী সুজাতুর রেজা, মাওলানা এনাম উদ্দিন, কাজী জালাল উদ্দিন, মাওলানা আবু আইয়ুব আনসারি, মাওলানা এইচ কে ফারুক গনি, কারী তাজুল ইসলাম, হাফিজ কারী নুরুল হক, হাফিজ সাজ্জাদুর রহমান, মাওলানা আব্দুল মান্নান, কামরুজ্জামান কমরু, দিলু মিয়া, হাবিবুর রহমান হাবিব, হামিদ মিয়া, শামিম আহমদ, আবুল হাসনাত আমীর, আনোয়ার মিয়া, আংগুর মিয়া, মোতাহিদ আলীসহ নাদামপুর গ্রামের বিশিষ্টজনেরা ও বিভিন্ন এলাকা থেকে আগত আলিম উলামা সহ সর্বশ্রেণীর লোকজন অনুষ্টানে অংশ নেন।
অনুষ্টানে প্রধান অথিতির বক্তব্য অাল্লামা হুছাম উদ্দিন চৌধুরী বলেন, এটি একটি মহত উদ্যােগ ছমির আলী মত বিত্তশালী ব্যক্তিরা এই সমস্ত কাজে এগিয়ে আসলে আমাদের সমাজ থেকে অন্যায় অত্যাচার, হানাহানি কমে যেথ। আমাদের সমাজের মানুষ ধর্মীয় আইন কানুন মেনে জীবন কে সাজিয়ে তুলত। তিনি আরও বলেন আমাদের সন্তানদের ধর্মীয় শিক্ষায় গড়ে তুলতে হবে । এলাকার রহমত বরকত কামনা করেন মহান আল্লাহ রাব্বুল আল আমীনের দরবারে মোনাজাত করেন। প্রেস বিজ্ঞপ্তি



















