সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ৮নং আশারকান্দি ইউপির ৯০নং মিঠাভরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি- মাপসাস সিলেট বিভাগের উদ্যোগের বন্যা দুর্গত ও অসহায়দের মধ্যে ১৬মে মঙ্গলবার ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণী অনুষ্ঠানে মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি সিলেট বিভাগের উদ্যোগের সভাপতি শেখ মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম হাসানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং আশার কান্দি ইউপির বারবার নির্বাচিত চেয়ারম্যান শাহ আবু ইমানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাপ্র“ চাই মারমা, ইউপি সদস্য গোলাম রব্বানী আলাল, মনিরুল্লাহ, আবরু মিয়া, বাবুল মিয়া, আখতার হোসেন, সুমন দেব, মাসরুর রাসেল, জানু মিয়া, মারুফ হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি দারা খান, সূচীত্র চৌধুরী বাবলু, সহ সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম হৃদয়, সহপ্রচার সম্পাদক রমজান আহমদ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক সামসুল হক সুমন, সহমহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার, সদস্য আব্দুস শহিদ, শাহরিয়ার চৌধুরী সাব্বির, আব্দুল আহাদ, তাহেরা বেগম প্রমুখ। ত্রাণ বিতরণী অনুষ্ঠানে ক্ষতিগ্রস্থ প্রায় ৩০০টি পরিবারের মধ্যে চাল, আলু, ডাল সহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :




























