স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা পুলিশ (ট্রাফিক বিভাগ) ও জগন্নাথপুর ট্রাফিক পুলিশের আয়োজনে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জগন্নাথপুরে সচেতনতা ও উদ্বুদ্ধ করন সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে আয়োজিত উদ্বুদ্ধ করন সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনা, আইন মেনে গাড়ী চালানোসহ সচেতনতা সৃষ্টির লক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক (টি আই) শামছুল ইসলাম। জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঈন উদ্দিন মইনের সভাপতিত্বে ও উপ-পরিদর্শক সাইফুল আলমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর বাস মালিক সমিতির সভাপতি শাহ নিজামুল করিম, জগন্নাথপুর পৌর শহরের পশ্চিমপাড় সিএনজি, লেগুনা মালিক সমিতির সভাপতি ব্যবসায়ী মকবুল হোসেন ভুইয়া, পূর্বপাড় সিএনজি, লেগুনা মালিক সমিতির সভাপতি রুহেল মিয়া, মিনিবাস শ্রমিক সমিতির সাধারন সম্পাদক রেজন মিয়া, লেগুনা শ্রমিক নেতা আতিক মিয়া, সিএনজি শ্রমিক নেতা মোশাহিদ মিয়া মশাই, আব্দুল মুকিত, টমটম শ্রমিক নেতা জহির মিয়া প্রমূখ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার এস আই অঞ্জন সরকার, এস আই লুৎফুর রহমান, জগন্নাথপুর ট্রাফিক ইনচার্জ (টি এস আই) নসু মিয়া, এটি এস আই ফেরদৌস আলম, এটি এস আই জসিম উদ্দিন, ট্রাফিক কনস্টেবল আব্দুল হাই, নজরুল ইসলাম, শামসুল ইসলাম প্রমূখ।
১২:০৪ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :




























