১০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে শেষ প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তেলিহাওর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির প্রার্থীরা

  • Update Time : ০৪:১৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে অাগামী ২১ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে দোলারবাজার এলাকার তেলিহাওর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের (নিবন্ধন নং-১৬৩৮) নির্বাচন। এ নির্বাচনের অাওতায় রয়েছে খাগামুদা, পীরপুর, লক্ষিপাশা, মুক্তারপুর, পালপুর, জটি, বারগুপি, শরিষপুর, বাগইন, বাউভোগলী, নোয়াগাঁও, গহরপুর গ্রাম। এসব গ্রামে ভোটার রয়েছে ৬৬৩জন। দু’প্যানেলে নির্বাচনে প্রার্থী রয়েছেন ৮জন। দু’প্যানেলের প্রার্থীরা নিজ নিজ এলাকায় ভোটারদের সমর্থন অাদায় দিনরাত গণসংযোগ করে বেড়াচ্ছেন। নিজের ভোটের পাল্লা ভারি করতে সব ধরণের কৌশল চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। সব মিলিয়ে প্রার্থীরা এখন শেষ প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন।

এ নির্বাচনে একটি প্যানেলে সভাপতি পদে সদ্য সাবেক সভাপতি লিটন মিয়া (ছাতা), সহ সভাপতি পদে অাবদুল অাউয়াল (হরিণ), সাধারণ সম্পাদক পদে অানোয়ার হোসেন জুনেদ (বই) ও কোষাধ্যক্ষ পদে প্রার্থী রয়েছেন অাপ্তাব উদ্দিন (দেয়াল ঘড়ি)।

অপর প্যানেলে সভাপতি পদে (চাকা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইল্লাছ অালী, সহ সভাপতি পদে অাবুল খয়ের (মই), সাধারণ সম্পাদক পদে সাংবাদিক জিয়াউর রহমান (মাছ) ও কোষাধ্যক্ষ পদে অানকার অালী (গোলাপ ফুল)। প্রত্যেক প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় ভোটারদের সমর্থন নিয়ে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছেন।

এদিকে ভোটাররাও প্রতি বারের ন্যায় এবারও তারা উপযুক্ত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে অাগ্রহতা বাড়াচ্ছেন। একাধিক ভোটারদের সাথে অালাপ করে জানা যায়, এ নির্বাচনে পুরাতন প্রার্থীর চেয়ে নতুন প্রার্থীদের তৎপরতা একটু বেশি। ভোটাররা অারো বলেন, সমাজে যারা বিভিন্ন ভাবে অপরাধি, অসামাজিক কার্যকলাপের সাথে যারা জড়িত, দূর্নীতিবাজ কোন প্রার্থীকে তারা তাদের মুল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন না। ভোটাররা কোন প্যানেলকে প্রাধান্য না দিয়ে শিক্ষিত অাদর্শবান সৎ এবং যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে শেষ প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তেলিহাওর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির প্রার্থীরা

Update Time : ০৪:১৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯