১২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকের ধারণ ইয়াকুবিয়া হিফজুল কুরআন মাদরাসায় হিফয সমাপনীতে দোয়া মাহফিল

  • Update Time : ০৩:০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: মুসলিম হ্যান্ডস স্কুল অব এক্সেলেন্স এর প্রিন্সিপাল ইয়াকুবিয়া হিফজুল কুরআন মাদরাসা ধারণের প্রধান পৃষ্টপোষক মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী বলেছেন, কুরআনের খেদমতই পারে মানুষকে উভয় জগতে সম্মানিত করতে। আমাদের সকলকে কুরআনের খেদমতে নিয়োজিত হতে হবে। তিনি বলেন, আমরা যদি সঠিক ভাবে এখলাছের সাথে পবিত্র কালামে পাকের খেদমত করতে পারি তবে দুনিয়া ও আখেরাতে কামিয়াব হবো। তিনি বুধবার (১১ সেপ্টেম্বর) বাদ মাগরিব সুনামগঞ্জের ছাতকের ইয়াকুবিয়া হিফযুল কুরআন মাদরাসা ধারণ এর উদ্যোগে হিফয সমাপনী উপলক্ষে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মাদরাসার প্রতিষ্ঠাতা ক্বারী আবদুল কুদ্দুস এর সভাপতিত্বে ও উপদেষ্টা মাওলানা মুহাম্মদ আবদুল বাছিতের পরিচালনা শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ আবদুল আজীজ ও সহকারি শিক্ষক হাফেজ রফিকুল ইসলাম তালুকদার। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাখালগঞ্জ ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, সুনামগঞ্জ জেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাক আহমদ, রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা দশঘরের সুপার মাওলানা মোশাহিদ আলী, লতিফিয়া হিফজুল কুরআন মাদরাসা সিলেট এর পরিচালক মাওলানা নজীর আহমদ হেলাল, কালারুখা লতিফিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা ইমরান খান সিরাজি, ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড ছাতক উপজেলা (উত্তর) শাখার সাধারণ সম্পাদক সাইফুল আলম, মাদরাসার উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষানুরাগী মুহিবুল ইসলাম শান্তি মিয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আসদ্দর আলী, আবদুর রাজ্জাক, আবদুল কাদির, গয়াস মিয়া, দুদু মিয়া, আবদুর রউফ, ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড ছাতক উত্তরের সভাপতি ও রায়সন্তোষপুর হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ ফখরুল ইসলাম, ছাতক দক্ষিণ উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা শফিক উদ্দিন, সৎপুর কামিল মাদরাসার ছাত্র সংসদের জিএস আলমগীর হুসাইন, সাহিত্য সম্পাদক কবি ফারুক মাহদী প্রমুখ। শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর অাগে হিফজ সম্পন্ন করায় হাফেজ অামিরুল ইসলাম, হাফেজ মাসুম অাহমদ ও হাফেজ অাতাব উল্লাহকে বিশেষ পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকের ধারণ ইয়াকুবিয়া হিফজুল কুরআন মাদরাসায় হিফয সমাপনীতে দোয়া মাহফিল

Update Time : ০৩:০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯