ছাতকে গোবিন্দগঞ্জ উপজেলা বাস্তবায়নের দাবীতে আলোচনা সভা
- Update Time : ০৬:৪৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে ৬টি ইউনিয়নের সমন্বয়ে গোবিন্দগঞ্জ উপজেলা’ নামে পৃথক উপজেলা বাস্তবায়নের দাবীতে রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গোবিন্দগঞ্জ এলাকাবাসির উদ্যোগে হোসেন আলী মাকেট সংলগ্ন এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আ’লীগ নেতা মাফিজ আলী মাষ্টারে সভাপতিত্বে ও জাপা উপজেলা সভাপতি আবুল লেইছ মোহাম্মদ কাহারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাজি সামছুল ইসলাম সাবেক মেম্বার, আলাউদ্দিন, হাজি আমির আলী, রুহুল আমিন, কাজি আব্দুস সামাদ, মাষ্টার নাছির উদ্দিন, সেলিম আহমদ, আলকার আলী মেম্বার, আলতাব আলী, আব্দুল মতিন, মাষ্টার রিপন মিয়া, কাসিম আলী, আজির উদ্দিন, ইমান উদ্দিন, ফজল আহমদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সাহিত্যিক, ব্যবসায়ি ছাড়াও এলাকার সর্বস্তরের কয়েকশতাধিক লোকজন অংশ গ্রহন করেন।





























