০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ : আহত ৩০, অাটক ১০

  • Update Time : ০৩:৩৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুনামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। নিহত আনোয়ারা বেগম (৫৫) হরিপুর নতুনপাড়া গ্রামের মৃত ফয়জুল হকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামের পঞ্চায়েতের সাথে হরিপুর নতুন পাড়া গ্রামের ফয়জুর হকের গোষ্ঠীর লোকজনদের সাথে দীর্ঘদিন ধরে গ্রামের পশ্চিমে খাস খতিয়ান ও মালিকানা জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি জমি দখলকে কেন্দ্র করে হরিপুর নতুনপাড়া গ্রামের ফয়জুর রহমানের ছেলে নুর উদ্দিনকে গ্রামের অপর পাঁচ গোষ্ঠীর লোকজন মারপিট করে তার একটি পা ভেঙে ফেলে। উক্ত ঘটনায় গ্রামের লোকজনদের বিরুদ্ধে নুর উদ্দিনের পিতা ফয়জুর রহমান বাদী হয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজমান ছিল। এ বিষয়ে আশপাশের গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার স্থানীয়ভাবে আপস-মিমাংসার চেষ্টা করলেও গ্রামের লোকজন এতে রাজি হয়নি। পরবর্তীতে সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় হরিপুর গ্রামের বাবু মিয়ার ছেলে তালেব আলীর নেতৃত্বে গ্রামের লোকজনদের নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হরিপুর নতুনপাড়া গ্রামের পূর্ব পাশের পতিত জায়গায় ফয়জুর রহমানের লোকজনদের উপর হামলা চালায়। পরবর্তীতে দু’পক্ষের তুমুল সংঘর্ষে ঝাটার আঘাতে মৃত ফয়জুল হকের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫) ঘটনাস্থলেই মারা যান। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হন।

গুরুতর আহত অবস্থায় ফয়জুল হকের ছেলে নুর মালিক (৪৫), তার ছেলে আবুল মিয়া (২২), নানু মিয়া (২৫), সিরাজ মিয়া (২৮), মৃত সমুজ আলীর ছেলে আকবর আলী (৪০), আব্দুর রহমানের ছেলে আকবর আলী (৩০)-কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত আনোয়ারা বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এসময় থানা পুলিশ হরিপুর গ্রামে অভিযান চালিয়ে ১০ ব্যক্তিকে আটক করে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, হরিপুর সাকিনে জায়গা জমি বিরোধ বিরাজমান ছিল। একাধিবার পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি বিষয়টি সমাধানের জন্য এবং পক্ষে-বিপক্ষে একাধিক থানায় মামলাও হয়েছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের ঘটনায় ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দক্ষিণ সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ : আহত ৩০, অাটক ১০

Update Time : ০৩:৩৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯