০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে গাড়ি চাপায় স্কুল ছাত্রের মৃত্যু
- Update Time : ০২:১৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মিনিবাস চাপায় মাজিদুল রহমান নামের ১২ বছরের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রসুলপুর গ্রামের হারুন মিয়ার ছেলে।
জানাগেছে, সোমবার সন্ধ্যায় স্থানীয় রসুলপুর গ্রামের পাশে রাণীগঞ্জ-শেরপুর সড়কে দ্রুতগামী এক মিনিবাসের চাপায় বাইসাইকেল আরোহী স্কুলছাত্র মাজিদুল রহমান গুরুত্বর আহত হয়। আহতকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওসমানীতে চিৎিসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে স্কুলছাত্র মাজিদুল রহমানের মৃত্যু হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই অভিজিৎ সিংহ জানান, এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি।



















