০৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে খেলাফত মজলিসের প্রতিবাদ সভায় কাশ্মিরে মুসলমানদের ওপর ভারতীয় আগ্রাসন বন্ধ করে ন্যায্য অধিকার ফিরিয়ে দিন

  • Update Time : ০৫:৫৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ আগস্ট ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

কাশ্মিরে মুসলমানদের ওপর ভারতীয় নিপীড়ন-আগ্রাসনের প্রতিবাদে সুনামগঞ্জের ছাতকে খেলাফত মজলিস ছাতক উপজেলার উদ্যােগে শুক্রবার (১৬ অাগস্ট) বাদ জুমআ স্থানীয় জাউয়া বাজারে বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতার হুসাইন বলেন, আমার মাতৃভূমি, সোনার বাংলাদেশ ৯২% মুসলিম অধ্যুষিত রাষ্ট্র। সংখ্যাগরিষ্ট মুসলমানের এদেশ কখনো কাশ্মিরী মুসলমানের ন্যায্য দাবির বিরুদ্ধে অবস্থান নিতে পারে না। তাছাড়া দীর্ঘ সাত দশকের চে’ বেশি সময় ধরে কাশ্মিরী মুসলমান তাদের কাঙ্ক্ষিত ‘স্বাধীনতা’র জন্যে রক্ত ঝরিয়ে চলেছে। সেখানকার অবস্থা আজ ৭১-পূর্ববর্তী পূর্বপাকিস্তান’র সাথে একদম সামঞ্জস্যপূর্ণ। তাই ভুক্তভুগী হিশেবে আমরা তাদের বঞ্চনা এড়িয়ে যাবার কোনো যুক্তি নেই। অতএব বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উচিৎ হল কোটিকোটি বাংলাদেশীর প্রাণের দাবি হিশেবে কূটনৈতিক প্রচেষ্টায়, সরকারিভাবে ভারত সরকারকে সুস্পষ্টভাবে জানিয়ে দেয়া যে কাশ্মিরী জনতার ন্যায্য দাবি উপেক্ষা করে অমানবিক নির্যাতন বাংলাদেশ তথা মুসলিমবিশ্বসহ আধুনিক সভ্যতা কখনো সমর্থন করতে পারে না। সুতরাং অবিলম্বে দমন-পীড়ন ও নির্যাতন বন্ধ করে কাশ্মিরবাসীর ন্যায্য অধিকার ফিরিয়ে দিন।

খেলাফত মজলিস ছাতক উপজেলার সভাপতি মাওলানা আবুল হাসনাতের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সাঈদ আহমদ ও নির্বাহী সদস্য, সাংবাদিক মাও: জুনাইদ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, প্রিন্সিপাল মাওলানা খলিল আহমদ, খেলাফত মজলিস উপজেলার সহ-সভাপতি মাও: জসিম উদ্দিন, সহ-সভাপতি, মাও: সালেহ আহমদ, ছাতক পৌর শাখার সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলার সেক্রেটারি হাফিজ তহুর আহমদ নুমান, ছাত্র মজলিস সিলেট মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রব, মাও: আব্দুস্ সালাম সালিক, মাও: আবু সুফিয়ান, মুহাম্মদ জহিরুল ইসলাম, ছাত্র মজলিস ছাতক উপজেলার সেক্রেটারি, তাজিদুল ইসলাম, হাফিজ হাবিবুর রহমান প্রমুখ। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বিভিন্ন শ্রেণী-পেশার দুই শতাধিক মানুষ অংশ নেন। খেলাফত মজলিস ছাতক উপজেলার সহ-সভাপতি, মাও: আমজাদ আলীর মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে খেলাফত মজলিসের প্রতিবাদ সভায় কাশ্মিরে মুসলমানদের ওপর ভারতীয় আগ্রাসন বন্ধ করে ন্যায্য অধিকার ফিরিয়ে দিন

Update Time : ০৫:৫৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ আগস্ট ২০১৯