০৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

  • Update Time : ০৩:৩৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ আগস্ট ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে জমি নিয়ে সংঘর্ষে দুদু মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৪ আগস্ট) সকালে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুদু মিয়া উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মোহনপুর গ্রামের প্রয়াত আলতাব আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, খরিদসুত্রে জমির মালিক দুদু মিয়া সকালে তার জমি চাষ করতে গেলে জমির দখলে থাকা আরশ আলী ও জয়নাল মিয়া তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

Update Time : ০৩:৩৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ আগস্ট ২০১৯