১০:৩১ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

  • Update Time : ০২:৪৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
জানাগেছে, গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এএসআই শাহজামাল, তপন দেব ও মোশাহিদ মিয়ার নেতৃত্বে পুলিশ দল জগন্নাথপুর পৌর শহরের সি/এ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী লিটন মিয়াকে (৩০) আটক করেন। সে বাড়ি জগন্নাথপুর গ্রামের হারিছ উল্লার ছেলে।
এদিকে-জগন্নাথপুর থানার এসআই কবির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ পৌর এলাকার কেশবপুর (বরাখা) গ্রামে পৃথক অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী সুফিয়া বেগমকে (৩০) আটক করেন। সে একই গ্রামের হবিব মিয়ার স্ত্রী। পৃথক ঘটনায় থানায় মামলা দায়ের হয় এবং আটককৃতদের গতকাল মঙ্গলবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

Update Time : ০২:৪৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০১৭