১০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়বো : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

  • Update Time : ০৫:০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ আগস্ট ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, গুজবে বিশ্বাস করার কোনো মানে নেই। এই গুলো ননসেন্স, বোগাস। ছোটবেলা থেকে শুনে আসছি কল্লাকাটার কথা। কই তাতো কোনদিনই বাস্তবে হয়নি। চাঁদে সাঈদির মুখ দেখা যায়, পদ্মা সেতুতে কল্লা লাগবে – এসব যারা প্রচার করে তারা মুর্খ। আমরা জ্ঞান-বিজ্ঞানের বিশ্ববিদ্যালয় করছি। এখানে কুসংস্কারের শিক্ষা নয়, বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষা প্রদান করা হয়। আজকের শিক্ষার্থীদের এসব গুজবকে প্রত্যাখ্যান করতে হবে। ভালো করে পড়াশোনা করতে হবে। সামনে অনেক ভালো দিন আছে। শুক্রবার বিকেলে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সেবামূলক সংগঠন দ্য অপটিমিস্টস আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের পরিচালক মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সাংবাদিক অ্যাড. খলিল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান, সংগঠনের প্রকল্প পরিচালক অধ্যক্ষ পরিমল কান্তি দে প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রি এমএ মান্নান আরো বলেন, এদেশে একসময় কলেরা, ডায়রিয়া, গুটি বসন্তের মতো মহামারি রোগ ছিল। আজ তা নির্মূল হয়েগেছে। ডেঙ্গুও এদেশে থাকবে না। সবার সহযোগিতায় ডেঙ্গুকে আমরা দমন করবো।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, কোনো কাজ ছোট নয়। ডিসির কাজ আর রিকসাওয়ালার কাজের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা দরিদ্র, অসহায়, গরিব শব্দ পরিহার করি। আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়বো। শিক্ষা খাতে বাজেটের সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী চান এ খাতে যাতে আরো বরাদ্দ দেয়া হয়। শিক্ষার্থীদের কেবল জিপিএ ৫ প্রাপ্তির জন্য নয়, ভালো মানুষ আর সুন্দর চরিত্র গঠনের জন্যে পড়াশোনা করতে হবে।
অনুষ্ঠানে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির ৪৬ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৪৪০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়বো : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

Update Time : ০৫:০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ আগস্ট ২০১৯