০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের প্রথম নারী পিপি হলেন সুনামগঞ্জের শামছুন্নাহার
- Update Time : ০২:৪২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: দেশের প্রথম নারী পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম। বুধবার (২৪জুলাই) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ নিয়োগ দেয়। এর আগে অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম সংরক্ষিত আসনের নারী এমপি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি জেলা আইনজীবী সমিতির সভাপতি, সুনামগঞ্জ সরকারি কলেজের নির্বাচিত ভিপি ছিলেন। শামছুন নাহার রব্বানী বর্তমানে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য।





























