০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে রাস্তা নির্মাণের ৪ মাসের মাথায় কেটে দিল প্রতিপক্ষের লোকজন

  • Update Time : ০৩:১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

হারুন অর রশিদ, দোয়ারাবাজার :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের গোরশ পুর গ্রামের ব্রীজ সংলগ্ন বিরোধপূর্ণ রাস্তাটি নির্মাণের ৪ মাসের মাথায় কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। দীর্ঘ দিন যাবত একটি মহলের বিরোধীতার কারণে রাস্তার কাজ বন্ধ থাকলেও গত মার্চ মাসে প্রশাসনের সহযোগিতায় নির্মিত রাস্তাটি ১৩ জুলাই  রাতের আধারে প্রতিপক্ষের লোকেরা ৪ শত ফুট রাস্তা এলোপাথারী ভাবে কেটে দিয়েছে। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্থানীয় ইউপি সদস্য একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সরেজমিনে গিয়ে দেখা যায় ব্রীজের গোড়া থেকে প্রায় ৪ ফুট রাস্তা কাটা হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায় ইতিপুর্বে যারা রাস্তা নির্মাণে বাধা সৃষ্টি করেছে তারাই পুর্নরায় নির্মিত রাস্তাটি কেটে দিয়ে এলাকাবাসীকে দুর্ভোগে ফেলেছে। ব্রীজের পুর্ব পাশে প্রাথমিক বিদ্যালয় হওয়ায় স্কুল গামী ছেলে মেয়েরা প্রতিদিন যাতায়তে ভোগান্তিতে পোহাচ্ছে।

এব্যাপারে বাঁধে গোরশপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী শাহেদা আক্তার বলেন, আমার বিদ্যালয়ের কোমল মতি ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ে আসা যাওয়ায় খুবই কষ্ট পোহাচ্ছে। যে বা যাহারা রাস্তাটি কেটেছে তারা খুবই খারাপ কাজ করেছে।

স্থানীয় ইউপি সদস্য আলী হোসেন বলেন, রাস্তা করার সময় প্রতিপক্ষের লোক জন বাঁধা নিশেধ করেছিল, প্রশাসনের উপস্থিতিতে রাস্তা করেছিলাম সেই রাস্তা এখন তারাই রাতের আধারে কেটে ফেলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বলেন, রাস্তার একটা অভিযোগ পেয়েছি, তদন্ত্র সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে রাস্তা নির্মাণের ৪ মাসের মাথায় কেটে দিল প্রতিপক্ষের লোকজন

Update Time : ০৩:১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯