সুনামগঞ্জে আইনজীবীর বাসায় দুর্ধর্ষ চুরি
- Update Time : ০৬:১৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের এক আইনজীবীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে শহরের হাছন নগর এলাকায় জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হকের নিঃস্বর্গ ৩৩/৩ এ বাসায় এই চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় ৬ ভরি স্বর্নালঙ্গারসহ বাসায় থাকায় মুল্যবান আসাবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুনামগঞ্জ সদর থানা পুলিশ।
জানা যায়, শুক্রবার রাতে অ্যাডভোকেট আব্দুল হক স্বপরিবারে সিলেটে অবস্থান করছিলেন। বাসা খালি পেয়ে শুক্রবার সন্ধ্যা রাতে স্কলারসগেইট, দুইট দরজার তালা ভেঙ্গে একটি আলমাড়ী ও ওয়ার্ডপ ভেঙ্গে ৬ ভরি পরিমাণের স্বর্ণলাঙ্কার ও মুল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় বাসায় থাকায় অনেক মুল্যবান আসবাবপত্র ক্ষতি হয়েছে। যার মুল্য আনুমানিক ১০ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
অ্যাডভোকেট আব্দুল হক বলেন, আমি সপ্তাহে ৫ দিন সুনামগঞ্জে থেকে বৃহস্পতিবার বিকালে সিলেটে গিয়ে পরিবারের সাথে অবস্থান করি। অন্যান্য সময়ের মতো শুক্রবারও বাসা খালি ছিলো। এই সুযোগে দুর্বৃত্তরা আমার বাসার গেইট ও দরজার তালা ভেঙ্গে ৬ ভরি স্বর্ণ চুরি ও ১০ লক্ষ টাকার আসভাবপত্রের ক্ষতি হয়েছে।
আইনজীবীর বাসায় চুরির ঘটনার সত্যতা স্বীকার করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুর রহমান বলেন, চুরি খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।





























