০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে নদী থেকে লাশ উদ্ধার
- Update Time : ০৩:৪০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম বুলবুল আহমেদ ভুলু (৪০)। তিনি দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের নাছিমপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ জানায়, বুধবার সকালে উপজেলার ইছামতি নদীতে হাত বাঁধা অবস্থায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ছাতক থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার রাত থেকে বুলবুল আহমেদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বুধবার সকালে তার লাশ ইছামতি নদীতে পাওয়া যায়।
ছাতক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, নিহতের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। কেউ মেরে পানিতে ফেলে দিয়েছে বলে আপাতত ধারণা করা হচ্ছে।





























