দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা তালামীযের কৃতি সংবর্ধনা সম্পন্ন
- Update Time : ০৬:০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা হুমায়ুনুর রহমান লেখন বলেন, এখনকার সময়ে ছাত্র/ছাত্রীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না। একজন আদর্শ মানুষ হওয়ার শপথ নিতে হবে। দুনিয়াবী লোভ লালসা ভুলে আদর্শ মানুষ হওয়ার ছবক নোট হবে। এক একজন আলোকিত মানূষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা তালামীযের দাখিল/এস.এস.সি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শাখা সভাপতি মোঃ রমিজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলীনুর রহমানের পরিচালনায় সুনামগঞ্জ জেলা আল ইসলাহ’র সহ-সভাপতি অধ্যক্ষ মাও: ময়নুল ইসলাম এর উদ্ভোধনী বক্তব্যে’র মাধ্যমে সুচিত অনুষ্টানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সহ অফিস সম্পাদক হাফিজ তৌরিছ আলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা তালামীযের সভাপতি ছালিক আহমদ সুমন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সাধারন সম্পাদক মুহাম্মদ নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ মিনার, প্রশিক্ষণ সম্পাদক মোঃ আল আমীন, জগন্নাথপুর পৌর আল ইসলাহ’র সহ সভাপতি মাও: জয়নাল আবেদীন নোমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাও: মফিজুর রহমান, জেলা তালামীযের সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম রাহিন প্রমুখ। বিজ্ঞপ্তি





























