০৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পরিবহন ধর্মঘটের প্রতিবাদে ছাতকে প্রতিবাদ সভা

  • Update Time : ০২:৩১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসি বাস চলাচল প্রসঙ্গে বাস মালিক-শ্রমিকদের ডাকা অনৈতিক পরিবহন ধর্মঘটের প্রতিবাদে ছাতকের গোবিন্দগঞ্জে নিরাপদ সড়ক স্বার্থ সংরক্ষণ কমিটির উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক শামীম তালুকদারের সভাপতিত্বে ও শিক্ষক নেতা পংকজ দত্তের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, সাংবাদিক বদর উদ্দিন আহমদ, রেজাউল করিম রেজা, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম ফজল, কাউসার আহমদ, আলোর রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মুহিবুর রহমান, শ্রমিকলীগ নেতা বিরহাম আলী, শিক্ষক আবদুল বাছিত, হাওর বাচাঁও-সুনামগঞ্জ বাঁচাও কমিটির ওবায়দুল হক মিলন, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান বাবলু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, জনস্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে সমর্থন ও উৎসাহ থাকা সকল নাগরিকদের নৈতিক দায়িত্ব। সিলেট-সুনামগঞ্জ সড়কে সরকারী বিআরটিসি বাস চালু হওয়ায় যাত্রী সাধারণ বাড়তি সেবা নিতে পারবে। সব সেক্টরে সরকারী সেবা মানুষের দোড়গোরায় পৌছে দিতে সরকার নানামুখী পদক্ষে গ্রহন করেছে। সুনামগঞ্জের গর্ব পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান ও সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের প্রচেষ্টায় সিলেট-সুনামগঞ্জ সড়কে সরকারী বিআরটিসি বাস চালু করা হয়েছে।
তিনি সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসি বাস চলাচল বন্ধ করার অনৈতিক দাবি থেকে সরে এসে  জনগনের পক্ষে অবস্থান নেয়ার জন্য বাস মালিক-শ্রমিকদের প্রতি আহবান জানান।

এসময় শিক্ষক আমিরুল ইসলাম, রেজ্জাদ আহমদ, যুবলীগ নেতা ছায়াদ মিয়া, ব্যবসায়ী এজে মনন, কবির উদ্দিন, স্থানীয় ফখর উদ্দিন, মিজানুর রহমান খান, বিধান দে, জে আলম, গোবিন্দ তারন, দিলোয়ার হোসেন, আবদুল খালিক, ফজলুল করিম সুমন, আমিনুল হক দুর্জয়, পাভেজ আহমদ, ইমন ইসলাম, জাহিদ উদ্দিন মিলন, রায়হান আহমদসহ সর্বস্থরের লোকজন উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

পরিবহন ধর্মঘটের প্রতিবাদে ছাতকে প্রতিবাদ সভা

Update Time : ০২:৩১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০১৯