০৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জের উন্নয়ন নিয়ে ধারণা দিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

  • Update Time : ০২:২৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জে আগামী দুই বছরের মধ্যে রেলপথ চালুর ব্যাপারে আশাবাদি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। রেললাইন চালুর প্রকল্পটি আগামী একনেক সভায় পাস করা হবে বলে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। এছাড়াও সুনামগঞ্জের ভবিষ্যত উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরেন মন্ত্রী। শনিবার (৮ জুন) বিকালে সুনামগঞ্জে আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। তিনি সুনামগঞ্জের উন্নয়নের ব্যাপারে বলেন, প্রধানমন্ত্রী বিরক্ত হওয়ার আগে আমাকে কাজ করতে দিতে হবে। আমি আঞ্চলিকতায় বিশ্বাসী নই। সুনামগঞ্জে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড হচ্ছে। সুনামগঞ্জ আমার বাপ দাদার মাটি। এখানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে। নার্সিং ইন্সটিটিউট, হেলথ টেকনোলজি ইন্সটিটিউ নির্মাণাধীন, এবং খুব শীঘ্রই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করবে। তিনি আরো বলেন, আগামী দুই বছরের মধ্যে সুনামগঞ্জে রেল আসবে। আমার বিশ্বাস, রেলের প্রকল্প একনেকে পাস করেই আমি মরবো। এছাড়াও তিনি এই সরকারের আমলেই ময়মনসিংহের সাথে সুনামগঞ্জের সড়ক যোগোযোগ ব্যবস্থা চালু এবং সুরমা নদীর উপরে হালুয়ারঘাট-দারারগাঁও ব্রিজ নির্মাণের কথা উল্লেখ করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জের উন্নয়ন নিয়ে ধারণা দিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

Update Time : ০২:২৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০১৯